সিলেটে বিদেশি মদ ও এলকোডাইল সিরাপসহ ৩ জন গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পৃথক অভিযানে বিদেশি মদ ও এলকোডাইল’ সিরাপসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা। উদ্ধার করা হয়েছে ৬৪৩ বোতল মাদকদ্রব্য।
এরমধ্যে ২৭ মে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৫১ বোতল নেশা জাতীয় ‘এলকোডাইল’ সিরাপসহ ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, ওই এলাকার আব্দুর রশিদের ছেলে মো. আনোয়ার হোসেন এবং মো. বিল্লাল হোসেন মিয়ার ছেলে মো. আব্দুল কাদির।
একই রাতে জৈন্তাপুর উপজেলার বিরাইমারা এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯২ বোতল বিদেশী মদসহ আরো ১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রহমত মিয়া জৈন্তাপুর থানার বিরাইমারা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
আজ বুধবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের এবং জৈন্তাপুর থানায় হস্তান্তর করে র্যাব।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed