জৈন্তাপুর সীমান্ত দিয়ে আরও ১৪ জনকে পুশইন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী (বিজিবি)।
বুধবার (২৮ মে) সকালে জৈন্তাপুর ইউনিয়নের ১২৮৬ ঘিলাতৈল এলাকা দিয়ে বিএসএফ কর্তৃক ১৪ জন বাংলাদেশী নাগরিককে পুশ ইন করা হয়। তাদের মধ্যে ৫জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। পরে ১৯ বিজিবির জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে। আটককৃত সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
বিজিবি জানায়, জৈন্তাপুর থানাধীন ২নং জৈন্তাপুর ইউপিস্থ সীমান্ত পিলার নং-১২৮৬ সংলগ্ন কদমখাল এলাকা দিয়ে বিএসএফ কর্তৃক ১৪জন (পুরুষ-০৫ জন, নারী-০৫ জন ও শিশু-০৪ জন) বাংলাদেশী নাগরিককে পুশ ইন করে।
বিজিবি আরও জানায়, আটককৃতরা বর্তমানে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ জৈন্তাপুর সীমান্ত ফাঁড়িতে রাখা হয়েছে। তারা বাংলাদেশের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা হিসেবে প্রাথমিকভাবে সনাক্ত হয়েছে। আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই চলছে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
পুশইন, সীমান্ত অপরাধ প্রতিরোধ ও পরিস্থিতি স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
Related News
সিলেটে প্রধান শিক্ষিকার নাচের রিলস ভিডিও ভাইরাল, তদন্তে কমিটি
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাRead More
জৈন্তাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি আটক
Manual4 Ad Code জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে এক স্কুল ছাত্রী কিশোরীকে ধর্ষণ চেষ্টার আসামি জসিমRead More



Comments are Closed