Main Menu

সিলেট সীমান্ত দিয়ে আরও ৬৮ জনকে ঠেলে পাঠালো কিএসএফ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জের তিন সীমান্ত দিয়ে নারীও শিশুসহ আরও ৬৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৮ মে) ভোর রাতে সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত এলাকা দিয়ে তাদেরকে পুশইন করা হয়।

বুধবার সকালে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

পুশইনকৃতদের মধ্যে ১৮ জন পুরুষ, ২২ জন মহিলা ও ২৮ জন শিশু রয়েছেন। তাদের বাড়ি কুড়িগ্রাম, যশোর ও বাগেরহাট এলাকায়। তাদের সবাইকে আটক করেছে বিজিবির টহল দল।

বিজিবি জানায়, ৪৮ বিজিবির অধীনস্ত তিনটি সীমান্ত দিয়ে কয়েকটি গ্রুপে বুধবার ভোররাত আনুমানিক সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে ৬৮জনকে পুশইন করেছে বিএসএফ। এরমধ্যে সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ঝিংগাবাড়ি নামক স্থান হতে পুশইন করা ৬টি পরিবারের ২০জন সদস্যকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে ৬জন পুরুষ, ৭জন মহিলা ও ৭জন শিশু। আটক সকলের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

Manual2 Ad Code

অন্যদিকে বিজিবির অপর একটি টহল দল সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপির অন্তর্গত জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সংলগ্ন এলাকা থেকে আরও ৩২ জনকে আটক করা হয়। আটকরা ৫টি পরিবারের সদস্য। তাদের মধ্যে ৭জন পুরুষ, ১০ জন মহিলা ও ১৫জন শিশু রয়েছেন। আটকৃতদের মধ্যে কুড়িগ্রামের ১৯ জন, যশোরের ০৯ জন ও বাগেরহাটের ০৪ জন রয়েছে।

তাছাড়াও সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপির অন্তর্গত ছনবাড়ি নামক স্থান আরও ৫ পরিবারের ১৬ জনকে আটক করেছে বিজিবি। তাদেরকেও বিএসএফ পুশইন করেছে। আটকদের মধ্যে ৫জন পুরুষ, ৫জন মহিলা ও ৬জন শিশু রয়েছেন। তাদের সকলের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

বিজিবি জানিয়েছে, আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই চলছে এবং পরবর্তীতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, গত ১৪ ও ২৪ মে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে যথাক্রমে ১৬ ও ২১ জন এবং ২৫ মে বিয়ানীবাজার সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়।

Manual7 Ad Code

বিজিবি আরও জানায়, পুশ ইন ঠেকাতে ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ৪৮ বিজিবির আওতাধীন সিলেটের তিনটি সীমান্ত এলাকা দিয়ে কয়েকটি গ্রুপে ৬৮জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের সকলকেই সীমান্ত এলাকা থেকে আটক করেছেন বিজিবির টহল দল। আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code