সিলেটে ভারতীয় চোরাচালানী পণ্যসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানা এলাকা থেকে আনুমানিক ৫১ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামালসহ ১জনকে গ্রেফতার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৭ মে) বিকাল ৪টার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন সিলেট সরকারী কলেজের গেইটের বিপরীত পার্শ্বে আল জালাল এলপিজি এন্ড সিএনজি পাম্পের সামনে সিলেট-তামাবিল সড়কে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্টোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃত আবুল কাশেম (১৯) সিলেটের গোয়াইনঘাট উপজেলার খাগড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে ও আটককৃত কাভার্ড ভ্যান চালক।
পুলিশ জানায়, ২৭ মে বিকাল ৪টার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইট পয়েন্টে চেকপোস্ট করাকালে একটি রেজিষ্ট্রিশন বিহীন নেভী ব্লু মিনি কাভার্ড ভ্যান আসতে দেখে থামানোর জন্য সিগন্যাল দিলে কাভার্ড ভ্যানটি সিগন্যাল অমান্য করে সিলেট শহরের দিকে যেতে থাকে। এসময় ধাওয়া করে শাহপরাণ (রহ.) থানাধীন সিলেট সরকারী কলেজের গেইটের বিপরীত পার্শ্বে আল জালাল এলপিজি এন্ড সিএনজি পাম্পের সামনে সিলেট-তামাবিল সড়কে তাকে আটক করা হয়। এসময় ১২ হাজার ৩০০ পিস ক্যাডিলা স্কিন সাইন ক্রিম উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ৫১ লক্ষ ৪ হাজার ৫০০ টাকা। এছাড়া মালামাল বহনের একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী আবুল কাশেম (১৯) জব্দকৃত ভারতীয় পন্যের চালানের সাথে অজ্ঞাতনামা আরো ২/৩ জন জড়িত রয়েছে বলে জানায়। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed