বাহুবলে ৯৪৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঘোষপাড়া এলাকায় র্যাব-৯ এর পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, সোমবার (২৬ মে) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বাহুবলের ঘোষপাড়া এলাকায় প্রথম অভিযানে ৫৪৪০ পিস ইয়াবাসহ বরগুনা জেলার তালতলী উপজেলার হাড়িপাড়া গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে মাসুম বিল্লাহ (৪২) কে গ্রেফতার করা হয়।
এরপর রাত ৯টা ৫ মিনিটে একই এলাকায় দ্বিতীয় অভিযানে ৪০০০ পিস ইয়াবাসহ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আলাদাউদপুর গ্রামের মৃত আব্দুর বারেকের ছেলে অহিদ মিয়া (৬০) কে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দ করা আলামতসহ তাদের বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
Related News
হবিগঞ্জে হাঁস নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় পারিবারিক বিরোধ ও হাঁস নিয়ে দুপক্ষের সংঘর্ষে মো. মইনুলRead More
চুনারুঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে রানীগাঁও ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে হৃদয় মিয়া (২০) নামে এক যুবকRead More



Comments are Closed