হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করলো প্রশাসন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের সদর হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (২৫ মে) দুপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়।
এসময় কাজপত্র না থাকাসহ নানা অনিয়মের কারণে দুটি ডায়াগনস্টিক সেন্টার মোট ৪০ হাজার টাকা জরিমানা ও একটিকে সিলগালা করে দেয়া হয়।
হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সহায়তায় অভিযানে নেতৃত্বদেন সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ।
জানা যায়- সদর হাসপাতাল রোড এলাকায় অবস্থিত আধুনিক ডায়াগনস্টিক সেন্টার নামে ওই প্রতিষ্ঠানটির বৈধ কোনো কাগজপত্র নেই। কিন্তু তারপরও তারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছিল। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ নানা অনিয়ম পরিলক্ষিত হয়। ফলে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেয়ার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে, শহরের ইপিআই ভবন সংলগ্ন ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার নামে অপর আরেকটি প্রতিষ্ঠানকে বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ নানা অসঙ্গতি পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ বলেন- অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। মূলত সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচঙ্গে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষেরRead More
হবিগঞ্জে আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌর আওয়ামী লীগের সহসভাপতি কাসেম বিন হাসিমকে গ্রেফতার করেছে পুলিশ।Read More



Comments are Closed