সিলেটে ৩৭৮০ পিস ইয়াবাসহ মাদককারকারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থেকে ৩ হাজার ৭৮০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
রবিবার (২৫ মে) সকালে বিয়ানীবাজার থানাধীন চারখাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করে র্যাব-৯।
আটক মো. মঈন উদ্দিন (৫২) সিলেটের জকিগঞ্জ থানার উত্তরকুল শ্রীখোলা গ্রামের মৃত আয়াছ আলীর ছেলে।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed