কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার।
রোববার (২৫) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এবারের ঈদে কোরবানির পশুর চামড়ার মূল্য ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দ্দীন।
ঘোষণা অনুযায়ী, গরুর চামড়ার ক্ষেত্রে ঢাকার ভেতরে সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৫০ টাকা এবং ঢাকার বাইরের জন্য নির্ধারিত হয়েছে ১১৫০ টাকা।
এ ছাড়া, খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দ্দীন বলেন, কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এ বছর ৩০ হাজার টন লবণ বিনামূল্যে মাদরাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে। ১০ দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না।
Related News
ইউএস বাংলার উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি
বৈশাখী নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতিকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে যান্ত্রিকRead More
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় ১১ নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সব বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প, ভান্ডার ওRead More



Comments are Closed