সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
সোমবার (১৮ মে) ভোরে রাজাপাড়া সীমান্ত পিলার ১২১১ নম্বরের পাশে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মো. শামসুল হক (২৫) বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী রাজাপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।
জানা যায়, সোমবার ভোরে রাজাপাড়া সীমান্ত পিলার ১২১১নং দিয়ে ভারতের অভ্যন্তরে ভারতীয় চোরাইপণ্য বহন করে আনার জন্য সামসুলসহ ৪-৫ জন সীমান্তের ওপারে যায়। এসময় চিনাকান্দি বিজিবি ক্যাম্পের বিপরীতে ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের রাজাপাড়া বিএসএফ ক্যাম্প থেকে তাদের লক্ষ্য করে গুলি করলে শামসুল হকের বাম হাতে দুইটি ছড়রা গুলি লেগে আহত হন। পরে গুলিবিদ্ধ সামসুল হকের সঙ্গে থাকা লোকজন তাকে আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করেন।
সামসুল হকের পরিবার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গুলিবিদ্ধ শামসুল হককে সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ীতে নিয়ে গেছে। তিনি এখন আশংকামুক্ত।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. নাজমুস সাকিব জানিয়েছেন, শামসুল হক নামের একজন বাম কাধের শোল্ডারে গুলির আঘাত পেয়ে সকালে এসেছিলেন চিকিৎসা নিয়ে চলে গেছেন।
সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্তের ওপারে ভারতীয় সীমানায় কারফিউ চলছে। এরমধ্যেই কয়েকজন ওপারে যাওয়ার চেষ্টার সময় বিএসএফ তাদেরকে ছত্রভঙ্গ করতে গুলি করে। এ সময় শামছুল হক গুলিবিদ্ধ হন। বিজিবির প্রেসবিজ্ঞপ্তিতেও একই কথা জানানো হয়েছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed