Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ‘রোকিয়া’ হত্যা মামলার আসামী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘রোকিয়া’ হত্যা মামলার আসামী স্বামী-স্ত্রীকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

Manual5 Ad Code

রবিবার (১৮ মে) ভোররাত পৌনে ৩টার দিকে হবিগঞ্জ জেলার সদর থানাধীন লস্করপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন ধরমন্ডল এলাকার কিমত আলীর ছেলে বদরুল মিয়া (৩০) ও তার স্ত্রী মাফিয়া বেগম (২৮)।

জানা যায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সিপিসি-৩ এর একটি অভিযানিক দল রবিবার ভোররাত পৌনে ৩টার দিকে হবিগঞ্জ জেলার সদর থানাধীন লস্করপুর ইউনিয়নের লস্করপুর রেল ক্রসিংয়ের সামনে থেকে রোকিয়া হত্যা মামলার এজাহার নামীয় ১নং ও ২নং পলাতক আসামী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় পেনাল কোড ১৮৬০ এর ধারা-১৪৩/৪৪৭/৩০২/৩৭৯/১১৪/৩৪ এ মামলা ছিল। মামলা নং-১২। ওই মামলায় এজাহারভুক্ত আসামী ছিলেন বদরুল মিয়া ও তার স্ত্রী মাফিয়া বেগম।

Manual5 Ad Code

মামলার বিবরণে জানা যায়, গত ১ এপ্রিল বেলা ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন ধরমন্ডল এলাকায় এজাহারে উল্লেখিত ১নং আসামীর ছেলে-মেয়ে কর্তৃক বাদীর বাড়িতে ইট-পাটকেল মারাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরবর্তীতে আসামীরা বাদী পক্ষের বাড়িতে দা, লাটি, রড, পল, ফিকলসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে বাদী ও তার মা ভিকটিম রোকিয়া বেগমের উপর আক্রমণ করেন। অতঃপর ১ নং আসামী তার হাতে থাকা পল দিয়ে ভিকটিম রোকিয়া বেগমকে পেটের বাম পাশে আঘাত করলে ভিকটিম মাটিতে পড়ে যায়। এমতাবস্থায় গত ৫ এপ্রিল বেলা ১২টার দিকে ভিকটিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে রবিবার (১৮ মে) হবিগঞ্জ জেলার সদর থানাধীন লস্করপুর এলাকা থেকে হত্যা মামলার আসামী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো.মশিহুর রহমান সোহেল। তিনি জানান, রোকিয়া হত্যা মামলার এজাহার নামীয় ১নং ও ২নং পলাতক আসামী স্বামী-স্ত্রীকে হবিগঞ্জ জেলার সদর থানাধীন লস্করপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code