Main Menu

সিলেট জেলা আইনজীবী সমিতির মানববন্ধন

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট এ কে এম কাউছার আহমদকে ছুরিকাঘাতকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে ১৮ মে রবিবার বেলা ২টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এর সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জোবায়ের বখ্ত জুবের।

Manual8 Ad Code

আইনজীবী সমিতির যুগ্ম-সম্পাদক-১ এডভোকেট মোঃ অহিদুর রহমান চৌধুরী ও যুগ্ম-সম্পাদক-২ এডভোকেট মোঃ রব নেওয়াজ রানা এর পরিচালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও সাবেক বার কাউন্সিল সদস্য এ এফ মোঃ রুহুল আমীন চৌধুরী (মিন্টু) এডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবী কল্যাণ চৌধুরী এডভোকেট, এডভোকেট আলীম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক-১ দেলোয়ার হোসেন দিলু এডভোকেট, সাবেক যুগ্ম সম্পাদক-১ এডভোকেট সলমান উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সম্পাদক এডভোকেট কাওছার আহমদ, শেখ মোঃ আবুল হাসনাত এডভোকেট প্রমুখ।

Manual3 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ ইরফানুজ্জামান চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, সহ-সম্পাদক এডভোকেট এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, এডভোকেট সাহেদ আহমদ ও সাবেক যুগ্ম সম্পাদক-১ এডভোকেট মোঃ আব্দুস ছত্তার, সাবেক যুগ্ম সম্পাদক-১ মোঃ হুমায়ুন রশিদ সোয়েব এডভোকেট এবং সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক সহ প্রায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code