সিলেটে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
বিজিবি জানায়, রবিবার (১৮ মে) বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার লোহারমহল বিওপি’র একটি আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বেগুড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ চোরাকারবারিকে গ্রেফতার করে। অভিযানকালে ৯ হাজার ৮শ পিস ভারতীয় ইয়াবা, ১ টি সিএনজি, ১ টি মোবাইল ফোন সীমসহ জব্দ করে। যার আনুমানিক মূল্য ৩৫ লাখ ৬০ হাজার ৩শ টাকা। এসময় আরেক চোরাকারবারি পালিয়ে যায়।
এদিকে, শনিবার ও রবিবার জৈন্তাপুর, সুরাইঘাট এবং লালাখাল বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় শাওয়ার জেল, সিগারেট, বিড়ি, মহিষ, মদ ও চিনি জব্দ করে। যার আনুমানিক মূল্য ৬৪ লাখ ৩৬ হাজার ৭৪০ টাকা।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed