Main Menu

খাদিমনগরে মুজিব হত্যায় ৫ নারীসহ গ্রেফতার ৬

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সদর ‍উপজেলার খাদিমনগর এলাকায় ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় ৬ আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

বুধবার (১৪ মে) বিকাল সোয়া ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানাধীন বিশ্বরোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট এয়ারপোর্ট থানাধীন টিলাপাড়া গ্রামের বদরুল মিয়া (২৮), আফরেতা বিবি (৬৫), রোকসানা বেগম (৩৬), শেলী বেগম (২৮), আয়শা বেগম (৩২), ও বেগম বিবি (৪২)।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- গত ১৬ এপ্রিল দুপুরে সিলেট এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের লুসাইন এলাকায় বাল্যবিবাহ নিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে মুজিবুর রহমানকে তার বসতবাড়িতে মারধরের ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে নিহতের স্ত্রী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে র‍‍্যাব-৯-ও। অবশেষে তথ্য-প্রযুক্তির সহায়তায় এ মামলার এই ৬ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍‍্যাব।

Share





Related News

Comments are Closed