Main Menu

যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতি নিয়ে বড় খবর এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। তিনি দাবি করেছেন, তার মধ্যস্ততায় পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান।

মার্কিন প্রেসিডেন্টের এ বার্তার কিছুক্ষণ পরই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে ভারত ও পাকিস্তানের পক্ষ থেকেও। সেইসঙ্গে এ বিষয়ে শিগগিরই বিস্তারিত আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে উভয়পক্ষ।

Manual7 Ad Code

শনিবার (১০ মে) সন্ধ্যায় পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি, ইন্ডিয়া টুডে ও জিও নিউজ।

Manual1 Ad Code

প্রতিবেদন অনুযায়ী, এদিন নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দীর্ঘ এক রাত দুপক্ষের সঙ্গে আলাপ-আলোচনার পর আমি খুব উৎফুল্লতার সঙ্গে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

Manual4 Ad Code

এ সময় দুই পক্ষকেই তাদের শুভ বুদ্ধির উদয় হওয়ার জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানান ট্রাম্প।

একই বার্তা এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পক্ষ থেকেও। তিনি বলেছেন, ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে এবং একটি নিরপেক্ষ স্থানে বিস্তারিত বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর এক পোস্টে রুবিও জানান, গত ৪৮ ঘণ্টায় তিনি এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন।

তিনি আরও বলেন, শান্তির পথ বেছে নেওয়ার জন্য নরেন্দ্র মোদি এবং শেহবাজ শরিফের প্রজ্ঞা, বিচক্ষণতা ও রাষ্ট্রনীতির প্রশংসা করছি।

যুদ্ধবিরতিতে মধ্যস্ততাকারী যুক্তরাষ্ট্রের কাছ থেকে বার্তা আসার কিছুক্ষণ পরই এ বিষয়ে বক্তব্য দিয়েছে ভারত ও পাকিস্তান।

শনিবার (১০ মে) সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স ভারতীয় সময় তিনটা ৩৫ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্সকে ফোন করেছিলেন। তাদের দুজনের মধ্যে স্থির হয়েছে আজ (শনিবার) বিকেল পাঁচটা থেকে দুই পক্ষই সব ধরনের গোলাগুলি চালানো এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে।

এছাড়া, যুদ্ধবিরতির বিষয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য শিগগিরই ভারত-পাকিস্তান একসঙ্গে বসতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

প্রায় একইসময়ে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকেও। তবে, একইসঙ্গে ভবিষ্যতের যেকোনো ভারতীয় আগ্রাসনের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে রেখেছে দেশটি।

Manual5 Ad Code

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন সমর্থনে যুদ্ধবিরতি ঘোষণার কিছুক্ষণ পর পাক উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও বলেন, আজ বিকেল সাড়ে ৪টা থেকে যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে উভয়পক্ষ।

তবে, পরমুহূর্তেই হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, সর্বদা যুদ্ধবিরতির জন্য উন্মুক্তই ছিল পাকিস্তান। কিন্তু, ভারত ভবিষ্যতে যেকোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটিই সবচেয়ে বড় হামলা। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত, এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। স্থগিত করে দেওয়া হয় ভারতের সঙ্গে সবরকম বাণিজ্যও।

এরপর থেকে দুদেশের পাল্টাপাল্টি হুমকি-ধমকিতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে পরিস্থিতি, গত কয়েকদিনে রীতিমতো যুদ্ধের রূপ ধারণ করে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code