দোয়ারায় সুদের চাপ সইতে না পেরে যুবকের আত্মহনন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুদের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সুরুজ আলী (৩৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার (১০ মে) ভোরে উপজেলার সদর ইউনিয়নের খামারপট্টির নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত সুরুজ আলী দোয়ারাবাজার খামারপট্টির বাসিন্দা ও মৃত সাজেদুর রহমানের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সুরুজ আলীর ভাই ফটিক উদ্দিন জানান, তার ভাই ১০ লাখ টাকা সুদে ধার নিয়েছিলেন। নির্দিষ্ট সময়ে সুদের টাকা পরিশোধ করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এ অবস্থায় আত্মহত্যার পথ বেছে নেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘সুদের টাকার চাপে সুরুজ আলী আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের কাছ থেকে জানা গেছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।’
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed