শান্তিগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় আলভি (২) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির দাদা নূর উদ্দিন (৬৫)।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের বগলারখাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত আলভি বগলারখাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮ টার দিকে দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বগলারখাড়া এলাকায় শিশু আলভি ও তারা দাদা হাটছিলেন। এসময় দিরাইগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৬৮৪৯২) তাদের পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় এবং নুর উদ্দিন গুরুতর আহত হন। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, দিরাইগামী একটি পিকআপের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed