সিলেটে শুরু হল ‘ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’
স্পোর্টস ডেস্ক: সিলেট জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ)-এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় শুরু হল ‘সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’।
মঙ্গলবার (৬ মে) বেলার ১১টায় টুর্নামেন্ট উদ্ভোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ।
টুর্নামেন্টটিতে ৬ টি দল অংশগ্রহণ করছে। প্রতিদিন দুটি ম্যাচের খেলা অনুষ্ঠিত হবে। রাউন্ড রবিন লীগের সর্বোচ্চ পয়েন্টধারী শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
তাছাড়া বৃষ্টির কারণে কোনো ম্যাচের আয়োজন করা সম্ভব না হলে প্রতিযোগী দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে।
বৃষ্টির মৌসুম বিবেচনায় ফাইনাল ম্যাচের ক্ষেত্রে রিজার্ভ-ডে থাকছে বলে জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।
এই টুর্নামেন্টের আয়োজন ছাড়াও সিলেটবাসীকে নিয়মিত বিভিন্ন খেলা উপহার দিতে এবং সিলেটর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাবার কথা জানান তারা।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed