পূর্ব নির্ধারিত স্থানেই বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে শান্তিগঞ্জে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন ফোরাম।
সোমবার (৫ মে) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজার এলাকায় এই মানববন্ধন করেছে সংগঠনটি।
শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন, যুবদলের কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যায়লয় নির্মাণ করতে পূর্ব নির্ধারিত স্থানে ইতোমধ্যে জমি অধীগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে। মাটি পরীক্ষাসহ অন্যান্য কাজও প্রায় শেষ। এখন বাকী অবকাঠামোগত উন্নয়ন। আমাদের জোর দাবি, যত দ্রুত সম্ভব অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু করতে হবে। বিশ্ববিদ্যালয়ের জন্য ইতোমধ্যে যে জায়গা নির্ধারণ করা হয়েছে সে জায়গা সুনামগঞ্জের ১২টি উপজেলার মানুষের পছন্দের জায়গা। সকলের পছন্দকে গুরুত্ব দিয়ে আসুন আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের জায়গার প্রশ্নে পূর্ব নির্ধারিত স্থানের পক্ষে একমত হই।’
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন মহির, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান, বিএনপি নেতা এবাদুর রহমান এবাদ, নোয়াখালী বাজার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব হাফিজ মাওলানা নাজমুল ইসলাম, ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়া, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কামাল পারভেজ সাজন, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, যুবদল নেতা মনসুর আলম, জয়কলস ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর আহমদ সবুজ, বিজয় সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন, শিমুলবাঁক ইউপি সদস্য মাহবুব ইসলাম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল করিম মাছুম ও ছাত্রদল নেতা সুমন আহমদ প্রমুখ।
Related News
তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধেরRead More
ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
Manual1 Ad Code ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিকRead More



Comments are Closed