দোয়ারাবাজারে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত হোসেন মিয়া (১২) উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে।
সোমবার (৫ মে) উপজেলার দোয়ারাবাজার সদরে রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছুরিকাঘাতকারী একই গ্রামের গোলাম মর্তুজার ছেলে হোসাইন (১৮)।
জানা যায়, নিহত ও অভিযুক্ত উভয়ের বন্ধু, প্রতিবেশী ও পাশাপাশি বাড়ির বাসিন্দা। টাকা না দেওয়ায় উভয়ের মধ্যে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। হোসেন মিয়ার পেটে একটি ও গলায় দুইটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের মা ফাতেমা বেগম বলেন, বিকালে আমার ছেলে হোসেন মিয়া ৫০০ টাকা নিয়ে বাজারে যায়। গোলাম মর্তুজার ছেলে হোসাইন আমার ছেলের কাছে টাকা চায়। টাকা না দিলে হোসাইন জোর করে নিতে চায়, এসময় আমার ছেলে দৌড়ে সরে যায়। এরপরও আমার ছেলেকে দৌড়িয়ে পেটে ও গলায় ছুরিকাঘাত করে হোসাইন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed