Main Menu

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আড়াই বছর বয়সী একটি শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহত হোসেন মিয়া উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামে মিনহাজ মিয়ার ছেলে।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, শিশুটিকে নিয়ে তার বাবা-মা জমিতে কাজ করতে যান। শিশুটিকে জমির পাশে রেখে তারা কাজ শুরু করেন। ১৫ মিনিট পর হোসেনকে না দেখে তারা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পার্শ্ববর্তী ফারুক মিয়ার ডোবা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক পাল। তিনি সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে শিশুটির দাফন করা হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

Share





Related News

Comments are Closed