জৈন্তাপুরে ৩ দিন পর যুবকের লাশ ভেসে উঠলো নদীতে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারিতে নৌকা ডুবে নিখোঁজের ৩ দিন পর ভেসে উঠেছে পাথর শ্রমিকের লাশ।
সোমবার (২৮ এপ্রিল) ভোর ৬টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে থানাপুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহত পাথরশ্রমিকের নাম জুয়েল আহমেদ দিলু (২৭)। তিনি উপজেলার রূপচেং গ্রামের আব্দুস সালামের ছেলে।
তিনি নৌকায় বালু-পাথর লোড-আনলোডের কাজ করতেন। গত ২৫ এপ্রিল শ্রীপুর পাথর কোয়ারিতে নৌকা ডুবে নিখোঁজ হন তিনি।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
তিনি বলেন- ২৫ এপ্রিল শ্রীপুর কোয়ারিতে নৌকা ডুবে জুয়েল নিখোঁজ হয়েছিলেন। আজ ভোরে ওই এলাকায়ই তার লাশ ভেসে উঠে। পরে আমরা গিয়ে লাশটি উদ্ধার করি।
Related News
বালাগঞ্জে অটোরিকশার চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশু আরাফাতের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরাফাত সানি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।Read More
বিশ্বনাথে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরRead More



Comments are Closed