দক্ষিণ সুরমায় বিএনপি নেতা রিপলকে কুপিয়ে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় রিপল আহমদ (৪২) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিলাম পয়েন্টে তার অফিসের সামনে তাকে কুপিয়ে জখম করা হয়।
গুরুতর আহত রিপল আহমদ উপজেলার সিলাম ইউনিয়নের মুক্তিযোদ্ধা শমসের আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজনীতির পাশাপাশি গাছ ও কাঠের ব্যবসা করতেন রিপল। রাতে তিনি নিজের অফিসের সামনে বসেছিলেন। এমন সময় একদল দুর্বৃত্ত এসে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে তার বাম পা ভেঙে দেয় এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মৃত ভেভে ফেলে রেখে যায়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্র জানায়, রিপলের মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকটি কোপ দেওয়া হয়েছে, বাম পা ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে হাড় ফেটে গেছে।
স্থানীয়রা জানান, বিএনপির প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। তাদের বেশ কয়েকজনকে তারা চিনতে পেরেছেন।
আহত রিপল আহমদের ছোট ভাই খোকন আহমদ বলেন, আমার ভাই হামলার শিকার হয়েছেন শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে পাইনি। এর আগেই আমার ভাইকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে ভাইয়ের অবস্থা গুরুতর দেখতে পাই। তবে বিষয়টি এখনো পুলিশকে জানানো হয়নি।
এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
Related News
বালাগঞ্জে অটোরিকশার চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশু আরাফাতের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরাফাত সানি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।Read More
বিশ্বনাথে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরRead More



Comments are Closed