শান্তিগঞ্জে পুকুর পাড়ের মাটি ধসে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পাড়ার শিশুদের সঙ্গে খেলতে গিয়ে পুকুর পাড়ের মাটি ধসে পানিতে ডুবে ইয়াসিন আলী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন জয়সিদ্ধি গ্রামের আব্দুস শহিদের ছেলে।
নিহত শিশুর বাবা আব্দুস শহিদ জানান, প্রতিদিনের মতো বাড়ির নিকটবর্তী মাঠে ইয়াসিনসহ পাড়ার কয়েকজন শিশু খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে মাঠের এক পাশে নতুন খনন হওয়া পুকুরপাড়ে যায় ইয়াসিনসহ অন্য শিশুরা। এ সময় পুকুর পাড়ের মাটি ধসে ইয়াসিন পানিতে পড়ে যায়। তার সঙ্গে থাকা শিশুরা বাড়িতে খবর দিলে ইয়াসিনের বাবাসহ স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়জুল উজ জামান খান ইয়াসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed