ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে।
নিহত মো. ওবায়দুল (২৩) উপজেলার গোপালপুর গ্রামের গ্রামের হানিফ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক বলে যাদবপুর ইউনিয়নের ইউপি সদস্য আসাদুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, রোববার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ শোনা যায়। পরে আজ সকালে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে।
স্থানীয়রা জানিয়েছেন, ওবায়দুল ও মিকাইলসহ ৭-৮ জন শনিবার (২৬ এপ্রিল) মধ্যরাতে ভারতে প্রবেশ করেন। একপর্যায়ে বিএসএফ তাদের ঘেরাও করে। ওই সময় অন্যরা পালিয়ে এলেও ওবায়দুল ও মিকাইল আটকা পড়েন। এর কিছুক্ষণ পরেই গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সীমান্তের ভারতীয় অংশে ওবায়দুলের মরদেহ পড়ে ছিল। অন্যদিকে বেলা ১২টার দিকে মিকাইল বাড়ি ফিরেছেন।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, সীমান্তের ভারতীয় অংশে ২০০ গজ অভ্যন্তরে একটি মরদেহ পড়ে ছিল। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বিএসএফ কমান্ডার ফোন করে বিষয়টি জানায়। মরদেহটি উত্তর চব্বিশ পরগনার বাগদা থানায় রাখা হয়েছে।
তিনি আরো জানান, বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। মরদেহটি বাংলাদেশি নিশ্চিত হলে তারা আমাদের কাছে হস্তান্তর করবে। তবে যতক্ষন না মরদেহটি শনাক্ত করা হচ্ছে, তার আগে কিছুই বলা যাচ্ছে না।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা বলেন, বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় সীমান্তে একটি মরদেহ দেখা গেছে। মরদেহটি ভারতের অভ্যন্তরে রয়েছে। উভয় দেশের বিএসএফ এবং বিজিবির মধ্যে যোগাযোগ চলছে। শনাক্ত করে নিহত ব্যক্তি বাংলাদেশি নিশ্চিত হলে আমাদের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে বিজিবি।
Related News
ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে রাবেয়াRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More



Comments are Closed