সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় সেলফি তোলার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (২৩) ও ইতি (২০) নামে সদ্য বিবাহিত এক দম্পতি নিহত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে উত্তরার পূর্ব থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান স্ত্রী ইতি। এছাড়া দুর্ঘটনার শিকার স্বামী মাসুম মিয়াকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
মাসুম মিয়াকে হাসপাতালে নিয়ে আসা শুভ নামে নামের এক ব্যক্তি জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টরের শেষ মাথায় রেল ক্রসিংয়ে ওই তরুণ-তরুণী রেললাইন দিয়ে হাঁটছিলেন এবং সেলফি তুলছিলেন। এ সময় একটি ট্রেন ঢাকার দিকে এবং একটি ট্রেন টঙ্গীর দিকে যাচ্ছিল। ট্রেন দুটি ক্রসিং করার সময় টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান স্ত্রী ইতি। আর গুরুতর আহত অবস্থায় স্বামী মাসুম মিয়াকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, উত্তরা থেকে আহত অবস্থায় এক তরুণকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, আমরা সংবাদ পাই টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় সেলফি তোলার সময় এক নবদম্পতি নিহত হয়েছে। নববধূর মরদেহ ঘটনাস্থল থেকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাসুম মিয়ার পরিবারের সঙ্গে কথা হয়েছে, তার পরিবার এলে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, কয়েকদিন আগে তারা প্রেমের সম্পর্ক করে পরিবারের অমতে বিয়ে করে। মাসুম মিয়ার বাড়ি নেত্রকোনায় এবং ইতির বাড়ি ময়মনসিংহে। তারা দুজনে ঢাকায় এসে বিয়ে করে এবং দক্ষিণ খান থানা এলাকায় ভাড়া থাকত।
Related News
লিবিয়া থেকে ফিরলেন ১৭০ বাংলাদেশি
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক : লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলির তাজুরাRead More
লাশ গুমের চেষ্টা, নরসিংদীর পলাশে মাইক্রোবাস চালক আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে একটি নির্জন স্থানে লাশ গুমের চেষ্টা কালেRead More



Comments are Closed