নবীগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের সুজাপুর গ্রামে বাস ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় মো. আনোয়ার হোসেন (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মো. আনোয়ার হোসেন দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকার সময় আনোয়ার হোসেন ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে বুধবার ভোরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র দাস ঘটনাস্থলে পৌঁছে মৃতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছ।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, আমরা প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, আনোয়ার হোসেন একজন সহজ-সরল এবং শান্ত স্বভাবের মানুষ ছিলেন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed