তাহিরপুরে শতাধিক গ্রাহকের অর্ধকোটি টাকা নিয়ে উধাও এনজিও
বৈশাখী নিউজ ডেস্ক: ‘৫০ হাজার টাকা জমা করলে সহজ কিস্তিতে মিলবে ৫ লাখ টাকা ঋণ’ এমন লোভনীয় অফার ও প্রলোভন দেখিয়ে শতাধিক গ্রাহকের অর্ধকোটি টাকা নিয়ে উধাও হয়েছে ওমেন্স গ্লোবাল এমপাওয়ারমেন্ট ফান্ড নামে একটি ক্ষুদ্রঋণ সংস্থা।
মঙ্গলবার (২২ এ্রপ্রিল) সকাল থেকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে কামড়াবন্দ গ্রামে একটি ভাড়া বাড়িতে অস্থায়ী কার্যালয়ে গেলে তালাবদ্ধ পান ভুক্তভোগীরা।
জানা যায়, এক সপ্তাহ ধরে তাদের কার্যক্রম পরিচালনা করছিল সংস্থাটি। সংস্থাটির কার্যক্রমের অংশ হিসেবে ছিলো ক্ষুদ্রঋণ প্রদান এবং শর্তানুসারে ৫০ হাজার টাকা জমা করলে সহজ কিস্তিতে মিলবে ৫ লাখ টাকা ঋণ। তাছাড়া সদস্য হতে পনের শ’ বা দুইহাজার টাকা সঞ্চয় দিতে হয়েছে ভুক্তভোগীদেরকে।
এনজিও অফিসে গেলে ভুক্তভোগী অনেককে ঘুরাঘুরি করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, অফিসটির সামনের অংশে বাহিরে ছোট একটি সাইনবোর্ড টানানো আছে। সাইনবোর্ডের উপরের অংশে লিখা ‘মাইক্রোফিনান্স এন্ড মাইক্রোক্রেডিট’ এবং ঠিক এর নিচে লিখা সৌজন্যে ‘ওমেন্স গ্লোবাল এমপাওয়ারমেন্ট ফান্ড’।
তাছাড়া অফিসের বারান্দায় আরেকটি সাইনবোর্ড পড়ে থাকতে দেখা গেছে, সেখানে সংস্থাটির প্রধান কার্যালয় সেভয় আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন, রোড নং ৮, ব্লক-ডি, বিএড ভবন (২য় তলা), তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী আবুল হাসেম বলেন, পনেরশো টাকা সঞ্চয় দিয়ে সদস্য হয়েছিলাম। পরে আরও ৫ হাজার টাকা জমা করতে বললে করি। একপর্যায়ে জানতে চাইলো কত টাকা ঋণ নিতে চাই, আমি ৫ লাখ টাকা জানালে আমাকে ৫০ হাজার টাকা জমা করতে বলা হয়। আমি ধারদেনা করে এই টাকা যোগাড় করে জমা দেই। এখন এসে দেখি অফিস তালাবদ্ধ।
বাড়িটির মালিক সৈয়দ মনিরুজ্জামানের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। বাড়ির মালিক বলেন, তারা যখন বাসা ভাড়া নেয়, আমি তখন সিলেটে ছিলাম। বাসা ভাড়ার বিজ্ঞাপন দেখে একজন আমার সঙ্গে মোবাইলে যোগাযোগ করে। পরে আমি তাদের অগ্রিম টাকা দিয়ে বুকিং দিতে বলি। একপর্যায়ে চলতি মাসের ১৩ তারিখ তারা আসে। আমি তাদেরকে পরিচয়পত্র দিয়ে চুক্তি করার জন্য বলি। এর জবাবে এক সপ্তাহ পর তাদের ডিরেক্টর আসলে চুক্তি করবে বলে জানায় তারা। এসময়ের মধ্যে তারা উধাও হয়ে যায়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ভুক্তভোগীদের অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Related News
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উপজেলার চারটিRead More



Comments are Closed