সিলেটে ৪৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ইয়াবা ও বিয়ারসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেট কার আটক করা হয়।
গ্রেফতারকৃত এনাম উদ্দিন ওরফে এনাম আহম্মেদ (৪৭) দক্ষিণ সুরমার বদলি গ্রামের নান্নু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির সামনে একটি প্রাইভেট কারে তল্লাসী চালানো হয়। এসময় ৪৪০ পিস ইয়াবা ও ২ বোতল বিদেশী বিয়ার জব্দ করে পুলিশ। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।
Related News
সোমবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর আওতাধীন ১১Read More
সিলেটে ১৪ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ৩১৯টি ভারতীয় কম্বলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করাRead More



Comments are Closed