শায়েস্তাগঞ্জে অজ্ঞাতনামা লাশ উদ্ধার
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের অদূরে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) শায়েস্তাগঞ্জ ইউনিয়নের মড়রা গ্রামের মাঠে ধান কাটতে আসা শ্রমিকরা লাশটি দেখতে পান। খবর পেয়ে দুপুর সোয়া বারোটার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের সন্নিকটে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের জন্য মাঠি ভরাট করা নির্ধারিত স্থানের দক্ষিণ পূর্ব কোণের ঢালু জায়গা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, খবর পেয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি , থানার পুলিশ ও পিবিআই সদস্যবৃন্দ ঘটনাস্থলে যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
অজ্ঞাত বৃদ্ধের লাশটির পরিচয় পাওয়া যায়নি। বৃদ্ধের মুখে দাড়ি রয়েছে। পরনে ছিল আকাশী রঙের হাফ হাতা পাঞ্জাবি ও সাদা চেকের লুঙ্গি। জুতা, গামছা ও টুপি পাওয়া গেছে সাথে।
শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে এসআই আবুল কাশেম জানান, লাশের শরীরে পোকা-মাকড়, মশা-মাছি বসতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা রাতের হতে পারে লাশটি । ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর কারণ জানা যাবে।
Related News
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More



Comments are Closed