আজমিরীগঞ্জের হাওরে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার মনিরুল ইসলাম (২২) ও একই এলাকার কপিল উদ্দিন (৪৫)।
স্থানীয় সুত্রে জানা যায়, সকালে শিবপাশা গ্রামের পার্শ্ববর্তী হাওরে ধান কাটতে যায় একদল শ্রমিক। বিকেলে হঠাৎ করে ঝড়ো হাওয়ার সাথে শুরু হলে মনিরুল ও কপিল উদ্দিন বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আজমিরীগঞ্জ থানার (ওসি) মাইদুল হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More



Comments are Closed