মধ্যনগরে প্রেমিকার বাড়ির সামনে মিলল প্রেমিকের নিথর দেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগরে প্রেমিকার বাড়ির সামনে থেকে নূর (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে মধ্যনগর উপজেলার কাদিপুর গ্রামে প্রেমিকার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নূর মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের কাদিপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
জানা যায়, মধ্যনগর উপজেলার কাদিপুর গ্রামের এক মেয়ের সঙ্গে একই গ্রামের নুরের প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে প্রেমিকার ছবি ফেসবুক আইডিতে পোস্ট করায় দুই পরিবারের মধ্যে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে মেয়ের পরিবার মামলা করবে বলে ছেলের পরিবারকে হুমকি দেন। পরে বিষয়টি মীমাংসা করতে সোমবার রাতে দুই পরিবারের লোকজন আলোচনায় বসেন। তবে মেয়ের পরিবার মিমাংসা করতে রাজি না হয়ে তারা মামলা করবে বলে আবার তাদের জানিয়ে দেন। আলোচনায় বিষয়টি শেষ না হওয়ায় দুই পরিবারের লোকজন নিজ নিজ বাড়িতে চলে যান। পরে ভোর রাতে নূরকে প্রেমিকার বাড়ির সামনে একটি গাছের ডালে ঝুলে থাকতে দেখেন লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
মধ্যনগর থানা পুলিশের উপপরিদর্শক বিকাশ সরকার জানান, ঘটনাস্থল থেকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed