ছাতকে বজ্রপাতে হাঁসের খামারির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকের ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামে বজ্রপাতে আমির উদ্দিন (৩২) নামে এক হাঁসের খামারির মৃত্যু।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৫ টায় গ্রামের পার্শ্ববর্তী হাওরে এই ঘটনা ঘটে।
নিহত আমির উদ্দিন ওই গ্রামের গ্রামে আব্দুস সালামের পুত্র।
নিহতের স্বজন ভাতগাঁও গ্রামের বাসিন্দা আব্দুর রশীদ নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবক একজন হাঁসের খামারি। তিনি হাঁসকে খাবার খাওয়াতে প্রতিদিন হাওরে যান। প্রতিদিনকার মতো আজ হাওরে হাঁস নিয়ে গিয়েছিলেন। বিকালে ঝড়ের কবলে পড়ে বজ্রাঘাতে মৃত্যু হয় তার। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে বলে জানান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার ওসি মুখলেছুর রহমান।
এরআগে একইদিন বিকালে জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের জমসেদ আলীর ছেলে রাখাল দেলোয়ার হোসেন (৩৬) বজ্রাঘাতে মারা যান।
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed