ঈদের রাতে নৈশপ্রহরীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদীতে বসতঘরে ঢুকে অস্ত্রের মুখে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৩১ মার্চ) দিবাগত গভীর রাতে কটিয়াদী উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের টান চারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানান, নির্যাতনের শিকার ওই নারীর স্বামী স্থানীয় বোয়ালিয়া বাজারে নৈশপ্রহরীর কাজ করেন। ঈদের দিন রাতেও তিনি বাজার পাহারায় ছিলেন। ছেলে-মেয়েদের নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন তার স্ত্রী। রাত ১টার দিকে জানলার সিটকিনি খুলে ঘরে ঢোকে একই এলাকার ইদ্রিস আলীর ছেলে হাকিম মিয়া। এ সময় হাকিম অস্ত্রের মুখে ৩ সন্তানের জননী ওই গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়।
খবর পেয়ে মঙ্গলবার (০১ এপ্রিল) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে হালিমকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশের হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতনের শিকার গৃহবধূকে জেলা সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।
Related News
কিশোরগঞ্জের পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ মিলেছে ২৪ কেজি সোনা-রূপা
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিকRead More
মেয়ের সর্বনাশ করার অভিযোগে বাবা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় নিজের বাবার ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী গৃহকর্মী (১৩) অন্তঃসত্ত্বাRead More



Comments are Closed