শাবির সিন্ডিকেট সদস্য হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান, জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সহ-সভাপতি এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
গত সোমবার (২৪ মার্চ) রাষ্ট্রপতি ও দেশের বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন।
সিলেটের গৌরবজনক প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে সিলেটের এক কৃতী সন্তান এই নিয়োগ পাওয়ায় স্থানীয় শিক্ষামহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সবাই বিশ্বাস করেন, তাঁর অভিজ্ঞতা, দূরদর্শী নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। শিক্ষার্থীদের উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা।
পেশাজীবী, শিক্ষানুরাগী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরীর এই নিয়োগকে স্বাগত জানিয়ে তাঁর সফলতা ও মঙ্গল কামনা করেছেন।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed