ঈদে ব্যানার নয়, সদকা করুন : খন্দকার মোক্তাদির
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির তার ছবি ব্যবহার করে ব্যানার স্থাপন না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তার ছবি ব্যবহার করে ব্যানার না বানিয়ে বরং সেই অর্থ সদকা হিসেবে দান করতে।
মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২ টার দিকে তার ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান তিনি।
তিনি লিখেন, “আস সালামু আলাইকুম। গত কয়েকদিন যাবত সিলেট শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় ঈদ শুভেচ্ছা জানিয়ে অনেকে আমার ছবি সম্বলিত ব্যানার স্থাপন করেছেন। আমার সনির্বন্ধ অনুরোধ, আমার ছবি দিয়ে কোথাও ব্যানার করবেন না। বরং এই অর্থ পবিত্র মাসে সদকা হিসাবে দান করুন, এটি হবে সর্বোত্তম বিনিয়োগ।”
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed