Main Menu

সাংবাদিক মঈন উদ্দিন ও রেজাউল হক ডালিমকে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান

Manual8 Ad Code

সালেহ আহমদ (স’লিপক): সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের দুই সদস্য মঈন উদ্দিন এবং মো. রেজাউল হক ডালিমদ্বয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়।

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য মঈন উদ্দিন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এবং দক্ষিণ সুরম প্রেসক্লাবের সদস্য মো. রেজাউল হক ডালিম সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার-প্রকাশনা সম্পাদক নির্বাচিত হওয়ায় এই সংবর্ধনা প্রদান করা হয়।

Manual7 Ad Code

আমন্ত্রিত অতিথিসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ দুই সাংবাদিকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

Manual6 Ad Code

প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফ আহমদের সঞ্চালনায় সংবর্ধনা প্রদানকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা প্রকৌশলী শেখ আজিম উর রশিদ, উপজেলা জামায়াতের আমির সাব্বির আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, প্রতিষ্ঠাতা সহসাধারণ সম্পাদক কবির আহমদ, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য ফয়সাল আমীন, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, উপজেলা সহকারী প্রশাসন কর্মকর্তা আবুল হোসেন ও মিজানুর রহমান। উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা

আরো উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সিপন আহমদ, সহসভাপতি সাহেদ আহমদ শান্ত, কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ, কার্যনির্বাহী সদস্য জাহেদ আহমদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সদস্য দুলাল হোসেন, ফয়সল আহমদ রানা, সুলতান সুমন, আহমেদুর রহমান সাদেক, শেখ সাদিম মিয়া, আবু্ল বশর, জাবেদ এমরান, আব্দুল হাসিব ও মো. সুহেল মিয়া প্রমুখ।

Manual8 Ad Code

সংবর্ধনা অনুষ্ঠানের শেষে মুনাজাত পরিচালনা করেন দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইউনূস আলী।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code