Main Menu

বাহুবলে ট্রাক চাপায় তাবলীগ জামাতের দুই সদস্যের মৃত্যু

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় ঘটনাস্থলেই তাবলীগ জামায়াতে দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহতরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে আব্দুল ওয়াহিদ (৭৫) ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো: মারুফ (৩৮)।

পুলিশ জানায়- বাহুবল থানাধীন ৩নং সাতকাপন ইউপিস্থ চলিতাতলা জামে মসজিদে তাবলীগ জামায়াতে আসেন তারা। সকালে টমটম গাড়ী যোগে চলিতাতলা জামে মসজিদ পরিবর্তন করে বাহুবল থানাধীন আদিত্যপুর মসজিদে যাওয়ার জন্য রওয়ানা দিয়ে সকাল ৯ টায় বাহুবল থানাধীন ৩নং সাতকাপন ইউনিয়নের অন্তর্গত আদিত্যপুর ঈদগাহ সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কের উপর পৌছলে টমটম চালক রাস্তা ক্রসিং করার সময় সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-২২-৯৪১৮) টমটম গাড়ীর পিছনে স্বজোরে ধাক্কা দিলে টমটম গাড়ীটি দুমড়ে-মুছড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল আধাঘন্টা বন্ধ থাকে।

Manual8 Ad Code

আহত টাঙ্গাইল জেলার আল-মামুন (৬৫), টমটম চালক উপজেলার মানিকা বাজার এলাকার বাচ্চু মিয়া (৩০)কে বাহুবল হাসপাতালে প্রেরন করে স্থানীয় লোকজন।

খবর পেয়র বাহুবল থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার যানচলাচল স্বাভাবিক করেন। দূর্ঘটনায় কবলিত ট্রাক ও টমটম গাড়ী শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ নিয়ে যায়।

Manual1 Ad Code

বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code