৪ দফা দাবিতে সিলেট ওসমানী বিমানবন্দরে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল, বেবিচকের সকল বিমানবন্দরে প্রেষণে বিমান বাহিনী থেকে লোকবল নিয়োগ বাতিল এবং বন্ধসহ চার দফা দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাঁরা ‘দখলদার হটাও, সিভিল অ্যাভিয়েশন বাঁচাও’সহ নানা স্লোগান দেন।
সোমবার (১৭ মার্চ) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সড়কে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন তারা। সেই সঙ্গে চার দফা দাবিও জানানো হয়।
এ সময় আন্দোলনকারীরা বলেন, আমাদের দাবি যৌক্তিক। বিমান বাহিনীর সদস্যদের প্রত্যাহারসহ আমাদের দাবি না মানা হলে আমরা আরও বৃহত্তর কর্মসূচি দেবো।
তাদের ৪ দফা দাবি হচ্ছে –
১. চেয়ারম্যানসহ বেবিচকে ও সকল বিমানবন্দরে প্রেষণে বিমানবাহিনী থেকে লোকবল নিয়োগ বাতিল এবং বন্ধ করতে হবে।
২. বেবিচকের আইন বহির্ভূত ‘এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স’ প্রস্তাবনা অবিলম্বে বাতিল করতে হবে ।
৩. বেবিচক কর্তৃক চলমান নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং কর্তৃপক্ষের জনবল বৃদ্ধিকরণের লক্ষে চাহিদা মাফিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে।
৪. ২০২২ সালে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারিদের অতিদ্রুত চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে।
Related News
সিলেটে সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন খাদিমপাড়ার চামেলিভাগ এলাকায় সিলেট-তামাবিলRead More
সিলেটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়াRead More



Comments are Closed