Main Menu

চিরনিদ্রায় শায়িত এইডেড স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মঈন

নিজস্ব প্রতিবেদক: চিরনিদ্রায় শায়িত হলেন এইডেড হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মঈন।

রোববার (১৬ মার্চ) বাদ জোহর পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রঙ্গনে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে স্বজন, দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। পরে মহানগরীর মানিকপীর টিলা কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, রোববার সকাল সাতটায় নগরীর পাঠানটুলাস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে প্রয়াত আব্দুল মঈনের রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন তার ছেলে মিফতাহ আহমদ।

Share





Related News

Comments are Closed