কানাইঘাটে ছুরিকাঘাতে প্রবাসীকে হত্যা, অভিযুক্তদের ঘরে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে এক সপ্তাহের ব্যবধানে খুন হয়েছেন আরেক প্রবাসী। সৌদি প্রবাসী আব্দুল মতিন খুনের সপ্তাহ না ঘুরতেই এবার শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কাতার প্রবাসী রশিদ আহমদ (২৮) নিহত হয়েছেন।
রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালপাড় গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি। এরপর সোমবার দুপুরে স্থানীয় লোকজন প্রবাসীর উপর হামলায় অবিযুক্ত সাজু ও রাজুদের বসত ঘর আগুনে পুড়িয়ে দেয়।
হামলায় নিহত প্রবাসী রশিদ আহমদের বড় ভাই রাজা মিয়া (৩৫) গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় লোকজন ও নিহতের আত্মীয়-স্বজনদের কাছ থেকে জানা যায়, ৫ দিন পূর্বে খালপাড় গ্রামের প্রবাসী রশিদ আহমদের ভগ্নিপতি একই গ্রামের সালেহ আহমদের বাচ্চাদের সাথে ওই বাড়ির রাজু আহমদ ও সাজু আহমদ পরিবারের বাচ্চাদের সাথে ঝগড়াঝাটি হয়। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় মুরব্বীয়ানরা বসে দু’পক্ষকে নিয়ে আপোষে মিমাংসা করে দেন। কিন্তু সাজু আহমদ, রাজু আহমদ, পারজু আহমদ ও তাদের মা পাখি বেগম সালিশ বিচার না মেনে বহিরাগতদের এনে রবিবার রাত সাড়ে ১২টার দিকে সালেহ আহমদের বসত ঘরে গিয়ে তাকে বেঁধে মারপিট শুরু করে।
নিহতের স্বজনরা আরও জানান, এ খবর পেয়ে সালেহ আহমদের স্ত্রীর ভাই প্রবাসী রশিদ আহমদ ও তার বড় ভাই রাজা মিয়া বোনের বাড়িতে গিয়ে ভগ্নিপতি সালেহ আহমদকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় রাজু আহমদ, সাজু আহমদ, পারজু আহমদ সহ তাদের সঙ্গীরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রশিদ আহমদ ও তার বড় ভাই রাজা মিয়ার উপর হামলা চালায়।
ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হলে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৬টার দিকে প্রবাসী রশিদ আহমদ মৃত্যুবরণ করেন।
এদিকে প্রবাসী রশিদ আহমদের মৃত্যুর সংবাদ পেয়ে গ্রামের উত্তেজিত কিছু লোকজন সোমবার দুপুর ১২টার দিকে হত্যাকারী রাজু, সাজু গংদের বসত ঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
এ হত্যাকান্ডের খবর পেয়ে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল একদল পুলিশ নিয়ে সোমবার সকালের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। খুনীদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে বলে তিনি জানান। এ ঘটনায় থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, গত ১০ মার্চ কানাইঘাটের ডাউকেরগুল গ্রামের সৌদিআরব প্রবাসী আব্দুল মতিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ হত্যাকান্ডের রেশ কাটতে না কাটতেই দেশে ছুটিতে আসা কাতার প্রবাসী রশিদ আহমদ হত্যাকান্ডের শিকার হলেন।
Related News
সারাদেশে ৩৮৬ কিশোর গ্যাং, সিলেটে ১৫টি
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৭ জুলাই ফুটবল খোলা নিয়ে দ্বন্দ্বের জেরে সিলেটRead More
সিলেটে গুলনী চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুলনীRead More



Comments are Closed