Main Menu

নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে জেলা শহরের বাইপাস এলাকার নওগাঁ-সান্তাহার সড়কের খলিশাকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বদলগাছি উপজেলার কোলা ইউনিয়নের কোলা পালসা গ্রামের আফাজ উদ্দিন (৫৫) ও তার স্ত্রী বিলকিস বানু (৫০)।

স্থানীয়রা জানান, আফাজ তার স্ত্রী বিলকিসকে নিয়ে নওগাঁ শহর থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি বদলগাছীর কোলা পালসা গ্রামে যাচ্ছিলেন। পথে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের খলিসাকুড়ি মোড়ে তছিরন অটো রাইস মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তারা নিহত হন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশদুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য সেগুলো নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে।’

‘নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এছাড়া ট্রাক ও মোটরসাইকেলটিও থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

 

Share





Related News

Comments are Closed