বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ায় স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দিতে যাওয়ার সময় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
রবিবার (৯ মার্চ) দুপুর ২টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শহরের চারমাথা এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- শহরের উত্তর কাটনারপাড়া এলাকার শহিদুল ইসলাম সজল (৫০) এবং তার স্ত্রী হোসনে আরা (৪৫)।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, হোসনে আরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স। রবিবার দুপুরে স্বামী শহিদুল ইসলাম সজল তাকে মোটরসাইকেলে করে কর্মস্থলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। চারমাথা এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলসহ তারা মহাসড়কে ছিটকে পড়েন। এসময় পিছন থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম সজল মারা যান। পরে, হোসনে আরা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।
হাইওয়ে থানার ওসি জানান, স্বামী-স্ত্রী দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বাসটি আটক করতে মহাসড়ক সংলগ্ন বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।
Related News
স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগRead More
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More



Comments are Closed