হবিগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. পলাশ মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
রোববার (৯ মার্চ) সকালে উপজেলার লালচান গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ সকালে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। এসময় হঠাৎ বিদ্যুতের একটি খোলা তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুতায়িত হন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের চিকিৎসক বিভাবরী জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই পলাশের মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Related News
১৭ ঘণ্টা পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More



Comments are Closed