Main Menu

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীর কালুখালী থেকে জলি আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়ার একপর্যায়ে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা স্থানীয়দের।

Manual7 Ad Code

রোববার (২ মার্চ) উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন কালুখালী থানার ওসি মোহাম্মদ জাহেদুর রহমান।

Manual1 Ad Code

জানা যায়, জলি আক্তার বোয়ালিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মো. জহুরুল ইসলামের স্ত্রী। তার মাসুরা নামে তিন বছর বয়সী এক মেয়ে রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের প্রবাসী মো. জহিরুল ইসলামের সঙ্গে জলি আক্তারের ৬ থেকে ৭ বছর আগে বিয়ে হয়। তাদের ৩ থেকে ৪ বছর বয়সের একটি সন্তান ও আছে। দুই থেকে তিন বছর আগে জহিরুল ইসলাম প্রবাসে পাড়ি দেন। গত শনিবার ভোররাতে সেহরির খাবার খেয়ে জলি নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে ৯টার দিকে তার শাশুড়ি ঘুম থেকে ডাকলে সারা শব্দ না পেলে আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন তিনি। পরে স্থানীয়রা আসলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

Manual4 Ad Code

স্থানীয় ইউপি সদস্য আবদুল করিম মোল্লা বলেন, শনিবার রাতে বাড়িতে জহিরুলের মা ও স্ত্রী জলি আক্তার ছিলেন। গত কয়েকদিন যাবৎ জহিরুলের সঙ্গে স্ত্রী জলি আক্তার যোগাযোগ বন্ধ রেখেছিলেন। ধারণা করা হচ্ছে, মোবাইল ফোনে ঝগড়ার জের ধরে জলি আক্তার আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল। পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাবার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

Manual6 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code