বাজারে তেলের সংকট, গোডাউন ভর্তি তেল সীলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে সয়াবিন তেল মজুদ রেখে সংকট সৃষ্টির অভিযোগে মেসার্স রাধাবিনোদ ট্রেডার্স সীলগালা করেছে প্রশাসন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সীলগালা করেন। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার অসিম রায়কে আটক করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান জানান, রমজান মাস উপলক্ষে বাজারের অসাধু ব্যবসায়ী সয়াবিন তেল বিক্রি না করে সংকট সৃষ্টি করে আসছিল। বিষয়টি জানতে পেরে তিনি চৌধুরী বাজারে কয়েকটি দোকানে অভিযান চালান।
এ সময় রাধাবিনোদ ট্রেডার্সে ৪ হাজার ৫শ ২৮ লিটার তেল মজুদ পাওয়া গেলে প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়। তখন সরকারী মূল্যে সাধারন ক্রেতাদের মধ্যে কয়েক লিটার বিক্রি করেছেন বলে জানান ওই ম্যাজিস্ট্রেট।
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed