Main Menu

মহিলাকে ছুরিকাঘাত করে ছিনতাই, সিলেটে ছিনতাইকারীকে ধণধোলাই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে এক ছিনতাইকারীকে আটকের পর গণধোলাই দিয়েছে জনতা। মহিলার মোবাইল ছিনতাই করে পালানোর চেষ্টাকালে ছিনতাইকারীকে আটক করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে নগরীর মিরের ময়দান পায়রা আবাসিক এলাকায় ছিনতাইয়ের শিকার হন জনৈক মহিলা। পরে লোকজন ধাওয়া করে নগরীর সুবিদবাজার বনকলাপাড়া থেকে মোটরসাইকেলসহ ছিনতাইকারীকে আটক করেন। এসময় শরিফের কাছ থেকে ছুরি ও ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়।

আটক ছিনতাইকারীর নাম শরিফ আহমদ। সে সিলেটের আখালিয়া এলাকার মকদ্দছ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নগরীর মিরেরময়দান থেকে মোটরসাইকেলে যুবকরা রিকশার গতিরোধ করে মহিলার মোবাইল ছিনতাই করে। তারা নগরীর সুবিদবাজারের দিকে পালিয়ে যায়। ওই মহিলার চিৎকারে আশপাশের লোকজন মোটরসাইকেলটিকে ধাওয়া করেন। এক পর্যায়ে সুবিদবাজার বনকলাপাড়া থেকে মোটরসাইকেলসহ এক ছিনতাইকারীকে ধরতে সক্ষম হন।

স্থানীয় বাসিন্দা সলমান আহমদ চৌধুরী জানান, জনতা প্রায় ২৫ মিনিট ধাওয়া করে ঝুঁকি নিয়ে ছিনতাইকারীদের একজনকে আটক করতে সক্ষম হন। ছিনতাইকারীর কাছ থেকে মোবাইল ও একটি ছোরা উদ্ধার করেন। ওই সময় ছিনতাইকারীদের মোটরসাইকেলের নাম্বার প্লেট ডেকে রেখেছিল।

খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতা শরিফকে সোপর্দ করেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিমানবন্দর থানার এসআই প্রনজিত মন্ডল বলেন, তাকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Share





Related News

Comments are Closed