Main Menu

সুনামগঞ্জে বিএনপির ১৬ ইউনিটে আহ্বায়ক কমিটি

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে ১৬ ইউনিটে বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পুরান বাস-স্টেশনের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলন ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট মো. আব্দুল হক।

দলীয় সূত্র জানায়, জেলার ১২ টি উপজেলা ও ৪টি পৌরসভায় স্বাক্ষরক্ষমতা সম্পন্ন আহবায়ক, প্রথম যুগ্ম আহবায়ক ও যুগ্ম আহবায়কের তালিকা প্রকাশ করে জেলা বিএনপি। এর আগে ওইসব পদের জন্য জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়।

Manual7 Ad Code

সুনামগঞ্জ সদর উপজেলা আহবায়ক পদে ফারুক আহমদ লিলু ও প্রথম যুগ্ম আহবায়ক পদে আব্দুর রহিমকে দায়িত্ব পেয়েছেন। সুনামগঞ্জ পৌর কমিটির আহবায়ক হয়েছেন জেলা বিএনপি সাবেক অর্থ সম্পাদক সাইফুল হাসান জুনেদ ও প্রথম যুগ্ম আহবায়কের দায়িত্ব পেয়েছেন মুর্শেদ আলম। অপরদিকে, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক পদে রাজু আহমদ ও প্রথম যুগ্ম আহবায়ক পদে আশিকুর রহমান আশিক দায়িত্ব পেয়েছেন।

ছাতক উপজেলা বিএনপির আহবায়ক পদে ফরিদ আহমদ ও প্রথম যুগ্ম আহবায়ক পদ্ব ফয়জুল করিম বকুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাতক পৌর বিএনপির আহবায়ক হয়েছেন শামসুর রহমান শামসু, প্রথম যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন ও যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পেয়েছেন সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন।

দোয়ারাবাজার বিএনপির আহবায়ক পদে আলতাফুর রহমান খসরু ও প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছ। ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক পদে লিয়াকত আলী ও প্রথম যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পেয়েছেন আব্দুল হক।

Manual1 Ad Code

মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক পদে আবে হায়াত ও প্রথম যুগ্ম আহবায়ক পদে আব্দুল কাইয়ুম মজনু দায়িত্ব পেয়েছেন। তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক পদে বাদল মিয়া ও প্রথম যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পেয়েছেন জুনাব আলী। জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক পদে আহবায়ক শফিকুর রহমান ও প্রথম যুগ্ম আহবায়ক পদে আব্দুল মালিক দায়িত্ব পেয়েছেন।

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন ও প্রথম যুগ্ম আহবায়ক পদে রাখা হয়েছে রওশন খান সাগরকে।

জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক পদে আবু হুরায়রা ছাদ ও প্রথম যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পেয়েছেন জামাল উদ্দিন। জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক পদে সালাহ উদ্দিন মিঠু ও প্রথম যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পেয়েছেন এমএ মতিন।

Manual3 Ad Code

দিরাই উপজেলা বিএনপির আহবায়ক প্পদ্ব মো. আমির হোসেন ও প্রথম যুগ্ম আহবায়ক পদে মঈন উদ্দিন চৌধুরী মাসুক দায়িত্ব পেয়েছেন। দিরাই পৌর বিএনপির আহবায়ক হয়েছেন মিজানুর রহমান ও প্রথম যুগ্ম আহবায়কের দায়িত্ব পেয়েছেন এডভোকেট ইকবাল হোসেন।

শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক পদে সিরাজুল ইসলাম ও প্রথম যুগ্ম আহবায়ক পদে আব্দুল আওয়াল দায়িত্ব পেয়েছেন। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন সুজন কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code