৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: শাকিল মোর্শেদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ বলেছেন, ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বিগত ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির কাছে এই ৩১ দফা উপস্থাপন করেন। সাম্য, মানবিক ও সমৃদ্ধিময় বাংলাদেশ গড়তে ৩১দফা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে ৩১ দফা’র আলোকে সংস্কারসহ রাষ্ট্র পরিচালনা করবে।’
তিনি সোমবার ২৪ ফেব্রুয়ারী বিকালে গোয়াইনঘাট উপজেলার সদর, জাফলং ইউনিয়নের রাধানগর বাজার ও পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজারে গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণের পূর্বে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
লিফলেট বিতরণ ও পথা সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল ও পরিচালনা করেন সদস্য সচিব শাহাবুদ্দিন সিহাব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মোঃ নুরুল হুদা দিপু সহ গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক এবং সদস্য বৃন্দ। এছাড়াও উক্ত উপজেলার আওতাধীন সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed