ছাতকে বিদেশি মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলেন- জেলার জামালগঞ্জ থানাধীন তেইল্লা (লামাপাড়া) গ্রামের গুলবাহার (৩৫) এবং দোয়ারাবাজার থানাধীন দ্বীনেরটুক গ্রামের রাসেদ আলী (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ছাতক থানা পুলিশের একটি টিম ইসলামপুর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার পাথারিটিলা সংলগ্ন কাঁচা রাস্তা থেকে গুলবাহার ও রাসেদ আলীকে গ্রেফতার করে।
এ সময় তাদের হেফাজতে থাকা একটি ব্যাটারিচালিত অটো গাড়ি তল্লাশি করে ২০ বোতল AC BLACK, ২০ বোতল Ice Vodka ও ৪০ বোতল Officer’s Choice ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত অটো গাড়িটিও জব্দ করা হয়েছে।
ছাতক থানার এসআই সিকান্দর আলী, এএসআই মোহাম্মদ তোলা মিয়া ও সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed