বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই কামাল বেপারী (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামাল বেপারী ওই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে। তিনি সম্পর্কে বরের চাচাতো ভাই বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকপুর গ্রামের কামাল বেপারীর বড় ভাইয়ের ছেলে সুমন বেপারীর বিয়ের আয়োজন চলছিল। বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চশব্দে গান-বাজনা হচ্ছিল। এমন সময় প্রতিবেশী মৃত আকু বেপারীর ছেলে সামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারী বিয়েবাড়িতে উচ্চশব্দে গান-বাজনা করতে নিষেধ করায় একপর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ঘটনাস্থলেই কামাল ব্যাপারী নিহত হন।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মামলা দায়েরের পর তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed